শুটিং মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরমব্রত, ভাবনা
পরমব্রত, ভাবনা

নাচে-গানে ভরপুর ছবিতে একেবারেই কম দেখা যায় পরমব্রতকে। অন্যদিকে অভিনেত্রী ভাবনার এটাই প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করা। তাই দুজনকেই যখন একেবারে গতানুগতিক বাণিজ্যিক ছবির মতো ঝরনার পানিতে ভিজে নাচতে হয়েছে, তখন সেটা তাঁদের দুজনের জন্যই ছিল এক ব্যতিক্রম অভিজ্ঞতা। কিছুদিন আগে ভয়ংকর সুন্দর ছবির একটি গানের দৃশ্যায়নের সময় এমন অভিজ্ঞতা হলো পরমব্রত আর ভাবনার। এই গানের শুটিংয়ের জন্য সিলেট গিয়েছিল ভয়ংকর সুন্দর ছবির পুরো দল। প্রথমে নাকি ভাবনা আর পরমব্রত জানতেনই না যে তাঁদের এভাবে ফিল্মি কায়দায় গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচতে হবে। তাই পরিচালক যখন বললেন, গানের দৃশ্যায়ন হবে এভাবে, তখন দুই শিল্পীই পড়লেন এক বিব্রতকর অবস্থায়। কিন্তু পরিচালক অনিমেষ আইচ নাছোড়বান্দা। পরিচালক শেষ নাগাদ ঠিকই নিজের মতো করে ধারণ করেন গানটি। মাধবকুণ্ডের ঝরনায় ভিজে গানের দৃশ্য ধারণের সময়ই তোলা হয় ছবিটি।